থেলিস (খ্রিস্টপূর্ব ৬২৪-৫৪৬) ছিলেন প্রাচীন গ্রিসের মাইলেটাস নগরীর একজন দার্শনিক ও বিজ্ঞানী।
তিনি পাশ্চাত্য দর্শন ও বিজ্ঞানের জনক হিসেবে পরিচিত।
®মিশরে গণিত ও জ্যোতির্বিজ্ঞান শিক্ষা করেন।
®ব্যাবিলনীয় জ্ঞান-বিজ্ঞানের সাথে পরিচিত ছিলেন।
®গ্রিক দর্শনের আয়োনীয় স্কুলের প্রতিষ্ঠাতা।
পদার্থবিজ্ঞানে অবদান:-
®স্থির তড়িৎ আবিষ্কার।
®অ্যাম্বার পাথরে ঘর্ষণের মাধ্যমে তড়িৎ উৎপাদনচুম্বকীয় ধর্মের ব্যাখ্যা প্রদান।
®জলকে মৌলিক উপাদান হিসেবে চিহ্নিত করেন।
®প্রাকৃতিক ঘটনাবলীর যুক্তিসঙ্গত ব্যাখ্যা প্রদান।
বৈজ্ঞানিক পদ্ধতির প্রবর্তন:-
থেলিস প্রথম প্রাকৃতিক ঘটনাবলীকে দৈব শক্তির পরিবর্তে যুক্তি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেন।
এটি বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়।
গণিতে অবদান:-
®জ্যামিতির মৌলিক উপপাদ্যগুলি প্রমাণ করেন।
®বৃত্তের ব্যাস দ্বারা দুই সমান অংশে বিভাজনসদৃশ ত্রিভুজের ধারণা প্রদান।
পিথাগোরাস:-
পিথাগোরাস (খ্রিস্টপূর্ব ৫৭০-৪৯৫) ছিলেন প্রাচীন গ্রিসের একজন বিখ্যাত গণিতবিদ, দার্শনিক এবং বিজ্ঞানী। তিনি সামোস দ্বীপে জন্মগ্রহণ করেন।পদার্থবিজ্ঞানে অবদান
®সংগীতের সুরের কম্পাংক ও তারের দৈর্ঘ্যের সম্পর্ক আবিষ্কারশব্দ তরঙ্গের প্রথম বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান।
®হারমোনিক্সের মৌলিক নীতিমালা প্রতিষ্ঠা।